বিদ্যুত বিড়ম্বনায় অটোরিক্সা চালকরা

0
11
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
টাংগাইলের মধুপুর থানায় গতকাল রাত থেকে আজ ২৬.০৮.২১ বিদ্যুৎ না থাকায় অএ-এলাকার প্রায় সব ধরনের ব্যাটারী চালিত রিক্সা বন্ধ ছিলো। এতে করে মানুষজন রিক্সা বিড়ম্বনায় পড়েছে। এলাকায় লোকজনের সাথে কথা বলে যানা গেছে, উপজেলা এলাকার বিদ্যুত সংযোগে তেমন সমস্যা থাকে না। এমন কি পল্লীবিদ্যুত অফিসে যোগাযোগ করলে তারাও তেমন সন্তোষজনক উত্তর দিতে পারেন না। এমনভাবে বিদ্যুত সমস্যা দেখা দিলে নিম্ন আয়ের লোকগুলোর সংসার চালাতে সমস্যা হবে। কিছু অটোরিকশার ড্রাইভার জানালো, বিদ্যুতের এই সমস্যাটা প্রায়ই দেখা যায়। বাংলাদেশ সরকারের কাছে তাদের অনুরোধ যেনো বিদ্যুত ব্যবস্থা ঠিক করে, তাদের আয় রোজগারের রাস্তা ঠিক থাকে।