
বিপুল জামান লিখন,নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ-
নেত্রকোনার কেন্দুয়ায় বাবার গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে ছেলে। শনিবার(২৫ শে সেপ্টম্বর) রাতে কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউপির গোপালপুর গ্রামে ঘটেছে। তার সাথে আরো তিনজন সহযোগী ছিল।
এ ঘটনায় গরুর মালিক সানোয়ার হোসেন সোহাগ বাদী কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামী করা হয়েছে বলাইশিমূল ইউপির গ্রাম পুলিশের সদস্য ও গোপালপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫),উপজেলার কান্দিউড়া ইউপির রাজিবপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে মিলন মিঞা (৪০), পিকআপ ট্রাক চালক ও নান্দাইল উপজেলার বারিগ্রামে মিলন মিয়া (৩৬) ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৪)।
কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ জানান,আসামীরা আন্তঃ জেলা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। চুরি যাওয়া গরুটি উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত পিকআপ ট্রাকটি জব্দ করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।





