

রাজীবপ্রধান,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন বরমী ইউনিয়নের সাতখামার এলাকায় আড়াই বছরের শিশু রাফিফাকে মজা খাওয়ানোর কথা বলে স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন নিপিড়নের অভিযোগ উঠে একই এলাকার মৃত আব্দুলের ছেলে নজরুলের বিরুদ্ধে। গত রবিবার শিশু রাফিফার মা জেসমিন আক্তার বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুএে জানাযায়, গত ৫/০৩/২২ ইং তারিখ শনিবার দুপুর ১টার সময় শিশু রাফিফা কে অভিযোক্ত নজরুল তার ঘরে নিয়ে গিয়ে যৌন নিপিড়ন করে। এদিকে শিশুটিকে অনেক খোজাখুজি করার পর
একপর্যায়ে শিশু রাফিফার কান্না শুনতে পেয়ে তার দাদী আনোয়ারা বেগম (৫০) অভিযুক্ত নজরুলের ঘরে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে।

এই বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন,আমরা অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





