

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক রেজাউল করিম জেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে নিরাপদ সড়কের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
পরে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার বিন মোদাচ্ছির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক ও যানবাহন পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক মাহবুবার রহমান, নিসচার নেতৃবৃন্দসহ সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বাসট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
