

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
খাদ্য বৈচিত্র অর্জনে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে গবেষণা পরিচালনার বিষয়ে কুড়িগ্রামে গবেষণা কার্যক্রম সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মিটিং দ্যা আন্ডারনিউন্ট্রিশন চ্যালেঞ্জ প্রকল্প, (এফএও) এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এফএও’র ন্যাশনাল গভর্ন্যন্স পলিসি এডভাইজর মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোদাচ্ছির বিন আলী। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর ও খাদ্য মন্ত্রণালয়ের এফ.পি.এম.ইউ রিসার্চ ডাইরেক্টর মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে ওয়ার্কশপ পেপার উপস্থাপন এবং প্রশ্ন ও উত্তর পর্ব পরিচালনা করেন মার্কেট এন্ড ট্রেড পলিসি এডভাইজর ডঃ মোহাম্মদ মনিরুল হাসান।
কর্মশালায় কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার নির্বাহী অফিসারগণ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, খাদ্য বিভাগীয় কর্মকর্তাগণসহ নির্ধারিত খাদ্য ডিলাররা উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্দেশ্য, সরকারের চলমান খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকার ভোগীদের ৩০ কেজি চালের পাশাপাশি খাদ্য বৈচিত্র অর্জনের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে একটি পরিবারকে ১ মাসের জন্য নগদ অর্থ ৫ হাজার টাকা মূল্যের সহায়তা দেয়া।
