লেখিকা-খুশবু

জানালার পাশে বসে
জীবন নামক সূর্য ডুবা দেখে
কত সন্ধ্যা রাত হয়ে যায়।
নীরব জোছনার আলোতে
শুধু নিজের স্মৃতির ভিড়েও
নিজেকে খুঁজে পাওয়া হয় না।
শত কথা জমে থাকে মনে
সেই সাথে হাজারো প্রশ্ন
উত্তরহীন পড়ে থাকে।
অভিমানের দেয়াল ডিঙিয়ে
আর খোঁজ নেওয়া হয় না
নিজেকেই রাখা হয় দূরে।
দিন পেরিয়ে আবার সূর্য ডুবে
ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকে
এক নিস্তব্ধ একাকিত্বের শহর।







মন্তব্য করুন