
শুভ মন্ডল-নিজস্ব সংবাদ দাতা:
বাংলাদেশ কৃষক লীগের খুলনা জেলা অফিসে খুলনা জেলা শাখার সভাপতি আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র-সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলীর উপস্থিতিতে কয়রা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময়ে ছিলেন বাংলাদেশ কৃষক লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক,কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জিএম মোহসিন রেজা, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ।





মন্তব্য করুন