মোঃফিরোজ হোসেন,নওগাঁঃ নওগাঁর আত্রাইয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের তোতা মল্লিকের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ১০/১৫ জনের ডাকাত দল তোতা মল্লিকের বাড়ির জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তোতা মল্লিকসহ বাড়ির লোকজনকে মারপিট করে ঘরে রক্ষিত নগদ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।সংবাদ পেয়ে আত্রাই থানার ওসি বদরদ্দোজা ফোর্সসহ দ্রত ঘটনাস্থলে ছুটে যান।সংবাদ পেয়ে শনিবার নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।আত্রাই থানার ওসি বদরদ্দোজা বলেন, বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এই রিপোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।







মন্তব্য করুন