
শুভ মন্ডল-কয়রা উপজেলা প্রতিনিধি।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর জন্য সারাদেশ যখন নিস্তব্ধ ।ঠিক তেমনি সময় বঙ্গবন্ধুর ঐতিহ্যকে ধরে রেখে 15 আগস্ট এর জাতীয় শোক দিবস উপলক্ষে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেখ শহীদুল্লাহ এর ভিন্ন ধরনের আয়োজনে কয়রা উপজেলাবাসী মনমুগ্ধ ও বিস্মিত হলো।16 আগস্ট খুলনা জেলার অন্তর্গত কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে 15 ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করেন। কয়রা উপজেলার নিম্ন প্রতন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বাংলাদেশের গঠনতন্ত্র ও কিছু মূল্যবান বই বিতরণ করেন অধ্যাপক ডাক্তার মোঃ শহিদুল্লাহ।তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সদস্য স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি।এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সুজিত কুমার বৈদ্য ও মেডিকেল টিম ,কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী,অধ্যাপক জিএম মোক্তার হোসেন,সদস্য কয়রা উপজেলা আওয়ামীলীগ,দীলিপ কুমার বৈরাগী, সাধারণ সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখা,ধীরাজ কুমার রায়,সভাপতি বাংলাদেশ তাঁতী লীগ কয়রা উপজেলা শাখা,এস এম ইব্রাহীম হোসেন সভাপতি মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ,দূর্গা পদ মন্ডল সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ,পলাশ কুমার যোদ্দার,সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড আওয়ামী লীগ,বলাকা যুব সংঘের সভাপতি মনোরঞ্জন বাইন, নব তরুন যুব সংঘের সহ-সভাপতি তাপষ ঘরামী,ব্যবসায়ী নিতাই মন্ডল,দেবাশীষ মন্ডল,ডাঃসঞ্জয় সরদার প্রমুখ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মৃতি স্মরণে 16 আগস্টে মহেশ্বরীপুর ইউনিয়নের বলাকা যুব সংঘ ও নব তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার মহৎ উদারতা এবং মানুষের প্রতি যে মানবপ্রেম ফুটিয়েছে সেটি কয়রা উপজেলা বাসীকে মুগ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে করণা যুদ্ধের বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিয়োজিত প্রান। তিনি বলেন যারা সত্যি কারের আওয়ামী লীগ করেন তারা ভোগে নয় তারা ত্যাগে আসল সুখ খুঁজে পায়।তিনি বলেন আমি আওয়ামী লীগ করি বলে বলছি না দলের দুঃসময়ে আমি কাজ করেছি সুসময়ে ও আওয়ামী লীগের সাথে আছি এবং আগামীতে ও থাকতে চাই ।এবং তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বাসিকে আশ্বস্ত করেন ভবিষ্যতে তিনি এরকম বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বসাবেন এবং গরীব দুঃখী মানুষের সেবা প্রদান করবেন।





