সিজারের রোগীর জরুরি প্রয়োজনে ছুটে গেলেন মানবিক রক্তযোদ্বা আশরাফুল ইসলাম খাঁন

0
18

সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের- কাশীপুরে ভোলাইলে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে আল আমিন ভাইয়ের স্ত্রীর ডেলিভারীর জন্য রক্তের প্রয়োজনে এগিয়ে গেলেন মানবিক রক্তযোদ্বা, ব্রাদার্স আইটি জোনের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম খাঁন ভাই। রোগীর পরিচিত এক ভাই হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের এক সদস্যের কাছে রক্ত চাহিলে, ঔই সদস্য তাৎক্ষণিকভাবে হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের এডমিন প্যানেলকে অবহিত করলে, এডমিন প্যানেল আশরাফুল ইসলাম খাঁন ভাইকে নিয়ে দশ (১০) মিনিটের মধ্যে ঔইখানে পৌঁছে ডেলিভারী রোগিকে রক্ত উপহার দিয়ে আসে। এভাবেই এই মানবিক সংগঠন বিভিন্ন সময়ে মানুষের প্রয়োজনেই নিজের টাকা -পয়সা খরচ করে মানবিক, সামাজিক করে আসছে। এই মানবিক সংগঠনটি খুবই অল্প সময়ের মধ্যে মানুষের উপকার করে নজর কেড়ে নেয়।