
#ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের গোয়ালপাড়া পুটিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে মোঃ বিপুল নামের একজন মুয়াজ্জিমের দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
কিন্তু গতকাল এশার নামাজের ওয়াক্তে অনেকটা গায়ের জোরে মোঃ জাহিদুল ইসলাম নামের ব্যক্তি একামত দিতে শুরু করে।
এর পরিপ্রেক্ষিতে নিয়মিত মুসল্লীরা আপত্তি জানান।
এবং সাথে সাথে মোঃ সাহিনুর, মোঃ জাহিদুল, মোঃ আশরাফের লোকজন মুসল্লীদের সাথে অকত্য ভাষায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
আজ সকালে মোঃ মোদাচ্ছির নামের (৫০) ব্যক্তিকে ধারালো চাইনিজ কুরাল ও রামদা দিয়ে যখম করে। তিনি স্পটেই মারা যান।
মোঃ মোদাচ্ছিরকে নিরাপদ করতে গেলে মোঃ মুসা-৩৫, মোঃ ওহিদ -৪০ কেউ মারাত্মকভাবে যখম করে।
হামলাকারীরা স্থানীয় মোঃ আশরাফ, মোঃ সাহিন, মোঃ জাহিদুল এর সমর্থক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী মোঃ সোহাগ বলেন, আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল হামলাকারীরা। ভুক্তভোগীরা এটা বুঝতেই পারেনি।
হামলাকারীরা স্থানীয় আওয়ামীলীগের সমর্থক বলে জানা যায়।




