
” বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে, গড়বো দেশ” এই প্রতিপাদ্য কে গ্রহন কর স্বাধীন বাংলা ফাউন্ডেশন রংপুর সদর হাসপাতালে বালাচওড়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করে” আমাদের বঙ্গবন্ধু” নামক বঙ্গবন্ধু কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি রচনা প্রতিযোগিতা ও চিত্র অংকন প্রতিযোগিতা করে।
১৫ ই আগষ্ট সোমবার সকাল ১০ঃ০০ টায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন স্বাধীন বাংলা ফাউন্ডেশনের সেচ্ছাসেবকরা। এরপর মুজিব বর্ষে গাজীপুর জেলা পুলিশের গবেষণায় নির্মিত ডকুমেন্টারি “বঙ্গবন্ধু এক অপার বিস্ময়” সকলের সামনে প্রদর্শন করা হয়। ১১ঃ১৫ মিনিটে রচনা প্রতিযোগিতা আয়োজিত হয়।
১১ঃ৪০ শে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয় এবং তাদের মাঝে পুরস্কার হিসেবে “ছোটদের বঙ্গবন্ধু ” বইটি প্রদান করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বালাচওড়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনান্য সকল শিক্ষক, স্বাধীন বাংলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন , প্রচার বিষয়ক কর্মকর্তা ইচানুর রহমান।
বালাচওড়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ” বঙ্গবন্ধু শুধু একজন নেতাই নন তিনি আমাদের অনুকরণীয় আর্দশ। তিনি প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার সকল পর্যায়ে বঙ্গবন্ধু নিয়ে আরো প্রবন্ধ এবং কবিতা যুক্ত করার আহবান করেন “।
স্বাধীন বাংলা ফাউন্ডেশনের প্রচার বিষয়ক কর্মকর্তা ইচানুর রহমান বলেন ” আগামীতে সরকারি সহয়তা পেলে আমরা এই ইভেন্ট টি শুধু দিবস কেন্দ্রিক না রেখে সারাবছর ব্যাপি আয়োজন করতে চান”
সর্বশেষে ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।





