রাণীনগরে ন্যাশনাল পিপলস্ পার্টির আলোচনা সভা ও খাদ্য বিতরণ

0
14

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করেছে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)। সোমবার দুপুরে উপজেলা এনপিপি’র আয়োজনে উপজেলা বাসস্ট্যান্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা কমিটির আহবায়ক বেলাল হোসেন শাহ এর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্
পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম জিন্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গত সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের
প্রতিদ্বদ্বী প্রার্থী ইন্তেখাব আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কমিটির আহবায়ক খন্দকার আমিনুর রহমান (ফ্রবেল)সহ দলীয় নেতা/কর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল করা হয় এবং খাদ্য বিতরণ করা হয়।#