
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক
অভিযান চালিয়ে নারী/শিশু মামলার পলাতক ৭জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,মঙ্গলবার রাতে বিশেষ
অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার নান্দাইবাড়ী গ্রামের মুঘল
সরদারের ছেলে হালিম,হালিমের ছেলে আবু হানিফ এবং মেয়ে রুজিনা
আক্তারকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার খট্রেশ্বর গ্রামে অভিযান
চালিয়ে খগেন মহন্তের স্ত্রী চায়না মহন্ত,ছেলেজীবন মহন্ত ও মেয়ে স্মৃতি
মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই রাতেই উপজেলার ভান্ডারা গ্রামের ফরিদ
উদ্দীনের ছেলে ফারুক হোসেনকে গ্রেপ্তা করে পুলিশ। তিনি
জানান,নারী/শিশু নির্যাতন মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে
তাদেরকে গ্রেপ্তার করা হয়েছ।





