রাণীনগরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

0
23

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় করেন তিনি।
“নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। এছাড়া রাণীনগর উপজেলায় মৎস্য উদপাদন, মৎস্যখাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন,২৩জুলাই থেকে আগামী ২৯জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। রাণীনগর উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নূর-ই-স্বজ্ঞা,অফিস সহকারী হারুন অর রশিদ,ক্ষেত্র সহকারী আইনুল হক ও অফিস সহায়ক সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় রাণীনগরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।