

খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ:
ঢাকা রেঞ্জের শ্রদ্ধেয় ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) স্যার,গতকাল ২১জুলাই বৃহস্পতিবার ডিআইজি অফিসের অডিটোর রুমে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিনকে গজারিয়া থানা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক উদ্ধার, এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মে মাসে ঢাকা রেঞ্জের ৯৮ টি থানার মধ্যে গজারিয়া থানার অফিসার ইনচার্জকে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেন। অফিসার্স ইনচার্জ রইছ উদ্দিন সে সময় ডিআইজি মহোদয় সহ সকলের উদ্দেশ্যে বলেন আমরা পুলিশ সদস্য পরস্পর পরস্পরে ভাই ভাই।তাই আমরা দায়িত্ব পালন কালে সিনিয়র স্যার দের দিক নির্দেশনা পেলে আরো ভালো সেবা দিতে পারিবো।তিনি আরো জানান ডিআইজি মহোদয় স্যার আমাদের যে ভাবে কেয়ার করে যত্ন করে আগলে রেখেছে সে জন্য স্যারের নিকট কৃতজ্ঞ। আর আমি আসলেই আনন্দিত তবে এরকম সম্মনন্ আমি আগে ও পেয়েছি। তবে আবার পেয়ে আমি সত্যিই বেশি আনন্দিত।সম্মাননা তো কিছু না তবে এ সম্মাননাই আমাদের কে আরো বেশি কাজ কে ভালো বাসিতে সেখানে কাজের প্রতি আগ্রহ বাড়ায়। অপরদিকে মোঃ রইছ উদ্দিনকে গজারিয়া থানার পক্ষ থেকে অভিনন্দন জানিছে থানার সদস্য সহ সকল কর্মকর্তাবৃন্দ।এদিকে গজারিয়ার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজ ওসি রইছ উদ্দিনকে পরপর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়ায় অভিনন্দন জানান এবং তার কর্মপ্রয়াস আরো বৃদ্ধি করার জন্য উৎসাহিত করেন।





