রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে সনাতন ধর্মালম্ভীদের প্রতি বছরের ন্যায় সুন্যাস ঠাকুর পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার একডালা উনিয়নের ঘাটাগন গ্রামের যুগ্নীতলা মহাশ্বশ্মান মন্দিরে বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায় এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পূজায় ওই এলাকার শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। ঘাটাগন গ্রামের বীরেন সরকার, দীলিপ, সহদেব, বিকাশ, নকুল চন্দ্র, ওককিনি, ধনঞ্জয় সহ অনেকেই জানান, প্রতি বছর পৌষ মাসের নিদিষ্ট তারিখে বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায় এর সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে যুগ্নীতলা মহাশ্বশ্মান মন্দিরে সুন্যাস ঠাকুর পূজা অনুষ্ঠিত হয়। যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থার কারণে বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা পালন করতে পারে না। যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা পাকাকরণ সহ যুগ্নীতলা মন্দির ও মহাশ্বশ্মান সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
সারাদেশ







মন্তব্য করুন