
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার উদ্যোগে উন্নয়ন এলাকা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার এরিয়া ম্যানেজার নুর হোদা, প্রশিকা রাণীনগর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও আতাউর রহমান, বেতগাড়ী শাখার ব্যবস্থাপক আশরাফ হোসেনসহ প্রশিকা রাণীনগর, আবাদপুকুর ও বেতগাড়ী উন্নয়ন এলাকার কর্মিরা। সংশ্লিষ্ঠরা জানান, পর্যায় ক্রমে আম,জাম,পেয়ারা,মেহগুনিসহ বিভিন্ন জাতের ২শতাধীক বৃক্ষ রোপণ করা হবে।





