
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : ‘রক্তদানে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া হাফেজিয়া মাদ্রাসা নুরানী ও কিন্ডারগার্টেনে সকাল ৯.৩০ মিনিট হতে দুপুর একটা পর্যন্ত দিনব্যাপী চলে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
এইসময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সাজু রহমান সুজন, প্যাথলজিস্ট সাহিন আলম, উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমাম হাসান সহ মাদ্রাসা ও সংগঠনের সদস্যরা।#





