রাণীনগরে যুবকের মরদেহ উদ্ধার

0
8

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্বপন আকন্দ (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামের উত্তর মাঠে ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন আকন্দ জয়সার গ্রামের মজিবর আকন্দের ছেলে।

নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় স্বপন। এর পর বাড়ীতে ফিরে না আসলে ওই রাতেই আতœীয় স্বজনের বাড়ীসহ অনেক স্থানে খোঁজা-খুঁজি করে তার কোন সন্ধান মিলেনি। রবিবার সকালে গ্রামের উত্তরে খানপুকুর অভিমূখে পায়ে হাঁটা রাস্তার পাশের্^ ধান ক্ষেতের মধ্যে মরদেহ দেখতে পায় স্থাণীয়রা।
রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#