অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে শহরের ধাপ এলাকার ওই ব্যাংকের চারতলা ভবনের নিচ তলার ক্যান্টিনে আগুন লাগে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আবদুল হামিম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৮টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
গুরুত্বপূর্ণ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখায় আগুন







মন্তব্য করুন