রাণীনগরে মনোনয়ন প্রত্যাশী মজিদ শাহ্‌র মোটর শোভাযাত্রা

0
12

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল মজিদ শাহ্ মোটর শোভাযাত্রা করেছেন। শনিবার সকাল সাড়ে দশ টায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিনে সকালে উপজেলার বেতগাড়ী বাজার থেকে কয়েক শত মোটরসাইকেল,চার্জার ভ্যানসহ এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের স্বতফর্ত অংশ গ্রহন মোটর শাভা যাত্রা বের করা হয়। অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় এবং পথ সভা করেন। শোভা যাত্রা চলাকাল ইউনিয়নের গোনা হাইস্কুল প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয় ।এসময় তিনি বলেন,আমি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগ দল থেকে সুষ্ঠু রাজনীতি করে আসছি এবং সরকারের সকল কাজে সার্বিক সহোযাগিতা করে আসছি। মেহনতী, গরীব অসহায় ও সকল ইউনিয়নবাসীর পাশে থেকে সরকারের দেয়া অনুদান ও আমানতের দ্বায়ভার গ্রহন করে সঠিকভাবে বন্টন করা হবে। অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মজিদ শাহ্ আরা বলেন,ঈমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গোনা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে বাংলাদেশ সরকার তথা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে দলীয় মনোনয়ন দাবি করছেন। এলক্ষে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনর সার্বিক সহযোগিতা কামনা করছেন।