রাণীনগরে বীর নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন

0
28

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” নামে বাড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমুনু গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলীর নামে বরাদ্ধকৃত এই বীর নিবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা শহীদুল
ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমূখ। সংশ্লিষ্ঠরা জানান,অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাস নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস নির্মাণের জন্য প্রায় সাড়ে ১৩লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি
নির্মাণ হবে।