রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন কৃষকরা। উপজেলার ২জন কৃষকের মাঝে উপহার হিসেবে অর্ধেক মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতিতে সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্ত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াইয়ের জন্য এই কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান প্রমূখ।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিভাগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন কৃষকরা





মন্তব্য করুন