
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে দুই হাজার দুইশত কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে আউশ ফসলের ধানের বীজ, পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা হক ও সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌছ কানিজ প্রমূখ। উপজেলার ৮টি ইউনিয়নের দুই হাজার দুইশত জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার এবং ২০জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।#





