খুলনার আফিল গেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই নারীর

0
12

প্রান্ত সরকার, দৌলতপুর প্রতিনিধি, খুলনা:

খুলনার আফিল গেট এলাকায় গত বুধবার (১০ই নভেম্বর) রাত ১০ টার দিকে খুলনাথেকে ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস এর ধাক্কায় মারা যায় দুই নারী। মৃতদের নাম মর্জিনা(২৫), শেফালী (৪০)। তবে এখনো তাদের পুরো পরিচয় জানা যায় নি। খুলনা জিয়ারপি থানার অফিসার ইন চার্জ মোল্লা খবির আহম্মেদ উক্ত ঘটনার সত্যতা যাচাই করে জানান, খুলনা থেকে ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস এর ধাক্কায় ঘটনাস্থলে একজন মারা যান অন্যজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।