রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

0
4

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝিনা ব্রীজ এলাকায় একটি অটো টমটম গাড়ী তল্লাশী করে ১০ পিস ইয়াবাসহ সবুজ হোসেন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় মাদক বহনের দায়ে অটো টমটম গাড়ীটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সবুজ আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামের আলাউদ্দীনের ছেলে। এ ছাড়া একই সময় উপজেলার চকমুনু গ্রামের জসিম উদ্দীনের ছেলে মোসলেম উদ্দীনের বাড়ী তল্লাশী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ মোসলেম উদ্দীন কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোসলেম উদ্দীনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদক মামলা রুজু করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।