রাণীনগরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0
10

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাসহ আড়াই বছরের সাজাগ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত টার দিকে ওসির দিকনির্দেশনায় থানার এএসআই সোহেল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম নওগাঁ শহর হতে তাকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম বাবু উপজেলার গোনা উত্তরপাড়া (কোঁচপাড়া) গ্রামের বাছের আলী সরদারের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, আদালত ২০১৪ সালের একটি চুরি মামলায় রফিকুল ইসলাম বাবুকে আড়াই বছরের কারাদন্ড প্রদান করেন। ওই মামলার রায় প্রদানের আগে থেকেই সে পলাতক ছিল। এছাড়াও নওগাঁর বদলগাছী, রাণীনগর ও নওগাঁ সদর মডেল থানার পৃথক চারটি চুরি মামলায় গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক আসামি ছিল রফিকুল ইসলাম বাবু।