
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আড়াই বছরের সাজাগ্রাপ্ত আসামি কাজি মো: আসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসির দিকনির্দেশনায় থানার এএসআই সোহেল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার রেলগেট এলাকা হতে তাকে গ্রেফতার করে। কাজি মো: আসলাম উপজেলার সদর ইউনিয়নের পূর্ববালুভড়া গ্রামের মৃত কাজি জাহান আলীর ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, আদালত ২০১৭ সালের একটি মাদক মামলায় কাজি মো: আসলামকে আড়াই বছরের কারাদন্ড প্রদান করেন।





