
মোন্তাজুর রহমান(স্টাফ রিপোর্টার): নওগাঁ জেলার সাপাহারে হিরোইন সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ ।
১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি তারেকুর রহমান সরকারের নির্দেশে এসআই মানিক,এএসআই একরামুল সঙ্গীয়ফোর্স নিয়ে সাপাহার জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করা হয়েছে এই মাদক ব্যাবসায়ীকে
আটককৃত আঞ্জুরা খাতুনের বয়স ২২, বাড়ি ঘোলাদিঘী,তিনি নুরুল ইসলামের স্ত্রী।
খবর লেখা পর্যন্ত থানা সূত্রে জানাগেছে আটককৃত আঞ্জুরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা শেষে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে তাকে বলে জানিয়েছে থানার ওসি ।
উল্লেখ্য আঞ্জুরার স্বামী নুরুল ইসলাম মাদক, চুরি ও ডাকাতির দায়ে বর্তমান জেলে আছে।




