
মোন্তাজুর রহমান(স্টাফ রিপোর্টার): নাটরে পেঁয়াজ বিজের ফলন নিয়ে সংশয়ে পড়েছে কৃষক। তারা বলছেন,কাঙ্খিত হারে পরাগায়ন না হওয়ায় ফলন নিয়ে অনিশ্চয়তা।
নাটোরে কয়েক বছর ধরেই পেঁয়াজ বীজের চাষ করছেন কৃষকরা।এবছর মৌমাছির বিচরণ কমে যাওয়ায় কমেছে পরাগায়ন। এতে ফলন না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা । তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন ।
এক বিঘায় পেঁয়াজ বীজ চাষের খরচ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা । এক বিঘায় উৎপাদিত পেঁয়াজ বীজ বিক্রি হয় ৪৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত । পরাগায়ন কম হলেও দামে পুষিয়ে উঠবেন আশা কৃষকের।
এবছর ৬৬ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষ হয়েছে।
মৌমাছি আগমন বাড়লে পরাগায়ন অনেকাংশে বেড়ে যাবে যার ফলে কৃষকরা লাভবান হবেন বলে আশা কৃষকদের ।




