
নওগাঁ প্রতিনিধি, নওগাঁ জেলার মহাদেবপুরের নওহাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১শ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।

র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ০৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় একটি আমবাহী পিকআপের ভেতরে সুকৌশলে রাখা ৫০টি পোটলা বের করে। প্রতিটি পোটলাতে ২ কেজি করে মোট ১শ কেজি গাঁজা পাওয়া যায়।
র্যাব আরও বলেন, অভিযানে ১শ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে এবং কুমিল্লার বুড়িচং থানার মৃত ইদ্রিস মিয়ার ছেলে আবুল কালাম (২৯) (পিকআপের ড্রাইভার), ও নওগাঁর মহাদেবপুর থানার চেরাগপুর ঋষি পাড়া গ্রামের মৃত কমল ঋষির ছেলে সুপত ঋষি (৩২) কে হাতেনাতে গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।





