রৌমারীতে দুইজন ভাড়াটে সন্ত্রাসীকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

0
16

মো:শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল করতে আসা ভাড়াটে দুই সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্দ এলাকাবাসি। এসময় অপর দুই ভাড়াটে সন্ত্রাসী ঘটনাস্থল থেকে পালিযে গেছে।রৌমারীতে দুইজন ভাড়াটে সন্ত্রাসীকে

তবে সন্ত্রাসীদের হামলায় জমির মালিক সকিয়ত আলীর স্ত্রী ও দুইজন আত্মীয় রক্তাক্ত জখম হয়েছেন। সোমবার(২ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।
আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আটক ২ জন ভাড়াটে সন্ত্রাসীসহ ছয়জনের বিরুদ্ধে সোমবার রাতে রৌমারী থানায় মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোন্তাছের বিল্লাহ।
রৌমারী থানার মামলা নং ১, তারিখঃ ০২.০৮.২০২১, ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/ ৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।

আসামীরা হলেন, (১) মোঃ সাদেকুল আলম সেতু(৩২), পিতা- মোঃ হারুন অর রশিদ, সাং- কায়ম বোয়ালমারী (২) মোঃ হাফিজুর রহমান হাফিজ(২৮), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-মন্ডল পাড়া (৩) মোঃ শামীম হোসেন(২৭), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-মন্ডল পাড়া, (৪) মোঃ বেলাল হোসেন(৩৫), পিতা-আলহাজ্ব ফয়জাল @ ইমান আলী, সাং-রৌমারী বাজার (৫) মোঃ দুলাল হোসেন(৪০), পিতা-আলহাজ্ব ফয়জাল @ ইমান আলী, সাং-রৌমারী বাজার (৬) মোঃ রাশেদুল ইসলাম(১৯), পিতা-মোঃ আইয়ুব হোসেন, সাং-সায়ম বোয়ালমারী, সর্ব থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রামসহ অজ্ঞাত ৫/৭ জন।

তারমধ্যে আটক ভাড়াটে সন্ত্রাসীরা হলেন, রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের ভিটাবাড়ী গ্রামের হারুন অর রশিদের ছেলে সাদেকুল আলম সেতু(৩২) ও দক্ষিন বাউশমারী গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে হাফিজুর রহমান(২৮) আহতরা হলেন, উপজেলার শোলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের জমির মালিক সকিয়ত আলীর স্ত্রী রহিমা বেগম, তার আত্মীয় মৃত আবুল হোসেনের ছেলে রহিম বাদশা ও মৃত ছক্কু মিয়ার স্ত্রী রুকসানা খাতুন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম ও মামলা সুত্রে জানা যায়, জমি নিয়ে সকিয়ত ও বেলালের মধ্যে বিবাদ চলে আসছিল। সোমবার দুপুরে বেলাল টাকা দিয়ে সন্ত্রাসীদের ভাড়া করে আনেন জমি দখলে নিতে। সন্ত্রাসীরা ঘটনাস্থলে আসলে জমির মালিক সকিয়তের স্ত্রী ও তার স্বজনরা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করেন।

এসময় এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসীদের ধাওয়া করে দুইজনকে আটক করলেও অপর দুই ভাড়াটে সন্ত্রাসী পালিয়ে যায়। আটক ভাড়াটে সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসি। এ ঘটনায় এলাকাবাসির রোষে পড়ে বেলাল হোসেন ও তার লোকজন গা ঢাকা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেন, সাদেকুল আলম সেতু গং দুধর্ষ প্রকৃতির। এরা প্রতারণা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্মে জড়িত। এদের কারণে রৌমারীর সাধারণ মানুষ আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। ভয়ে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না।

রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোন্তাছের বিল্লাহ জানান, আটক ভাড়াটে সন্ত্রাসীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।