
রাজ-কুমার দেব, রাজার হাট উপজেলা প্রতিনিধি:ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি আজ (২২ অক্টোবর) শুক্রবার সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের শরিষাবাড়ী সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এর আগে মন্ত্রী গতিয়াসাম মৌজার নামাভরট এলাকায় তিস্তার নদীর ভাঙ্গন কবলিত তীর পরিদর্শন করেন। ত্রাণ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন,
কুড়িগ্রাম ২ আসনের এমপি পনির উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী ( সাবেক এমপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ইউএনও নূরে তাসনিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার। উল্লেখ্য, গত বুধবার রাতে হঠাৎ করে তিস্তা নদীতে হু হু পানি বেড়ে তিস্তার তীরবর্তী ও চরের প্রায় তিন হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়ে । পাশাপাশি বিদ্যানন্দ ইউপিতে বাঁধ ভেঙ্গে কয়েক একর ফসলি জমির রোপা আপন ধানক্ষেত, সবজি ক্ষেত ও প্রায় ৩ শতাধিক পুকুর ডুবে যায়।
ওই রাতেই এলাকাবাসির উদ্যােগে ভেঙ্গে যাওয়া অধিকাংশ জায়গায় বালুর বস্তা ফেলে ভেঙ্গে যাওয়া মেরামতের চেষ্টা করা হয়।





