
রাজ-কুমার দেব, রাজার হাট উপজেলা প্রতিনিধি, রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ, তিস্তার ভাঙ্গনে বিলীন হচ্ছে বসতভিটা সহ আবাদি জমি। হুমকির মুখে স্কুল, মাদ্রাসা সহ মাজার শরীফ।

রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর খিতাব খাঁ ও গতিয়াসাম মৌজার প্রায় অর্ধশতাধিক ঘর বাড়ি গাছগাছালী তিস্তানদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে।
সড়কের সংযোগ সেতু বিচ্ছিন্ন হয়ে তিস্তার মাঝ নদীর উপরে দাড়িয়ে আছে।ভিটেমাটি হারা মানুষ জন আশ্রয় নিয়েছেন অন্যের জায়গা জমিতে।তাদের খোজ খবর নেওয়া তো দূরের কথা,পাশে এসে দাড়ায়নি এখন পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি বা জনপ্রতিনিধি বলে দাবি ভিটেমাটি হারা মানুষের।
হুমকির মুখে রয়েছে তিনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ মসজিদ,হাফিজিয়া মাদ্রাসা ও মাজার শরীফ।
এদিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজার প্রায় ৩০টি বাড়ি তিস্তার গর্ভে চলে গেছে,তীব্র ভাঙ্গনে দিশেহারা এই অঞ্চলের মানুষ।মসজিদ সহ হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়।
রামহরির পাশেই চতুরা কালিরহাট বাজারও রয়েছে হুমকিতে।তৈয়ব খাঁ মৌজার বিদ্যানন্দ বাজার সহ একটি প্রাথমিক বিদ্যালয় মন্দির হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়শারা দায়িত্ব পালন ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের উপর।





