
প্রদীপ কুমার রায়, জেলা প্রতিনিধি, লালমনিরহাট: ১৫ আগষ্ট জেলার পাটগ্রাম উপজেলার মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন এলাকা আঙ্গরপোতা-দহগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১২০টি গরীব ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইসাহাক আলী। এসময় দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয় বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা শহরে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ বাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন গুলোর ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।





