Kurigram Railসৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার সংলগ্ন রেলক্রসিং এ ট্রেনে কাঁটা পড়ে মোটরসাইকেল আরোহী ইলিয়াস আলী (৩৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে এঘটনা ঘটে। নিহত ইলিয়াসের বাড়ি কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শরা জানায়- আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী থেকে পার্বতীপুরগামী ট্রেনটি ত্রিমোহনী রেলক্রসিং পার হওয়ার সময় পাশের গলি থেকে নিহত মোটরসাইকেল আরোহী সড়কে ওঠার সময় ওই ট্রেনে কাঁটা পড়েন।
বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন জানিয়েছেন- আমি এ ঘটনাটি শুনেছি।
উল্লেখ্য যে, রেল ক্রসিং গেটে কোন গেট ম্যান নেই।