যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত পুত্র আহত

0
34

আক্তার মাহমুদ (ঝিকরগাছা):
যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে ঝিকরগাছা -বাঁকড়া সড়কে আজ দুপুর ২টার সময়ে মোটরসাইকেল ও পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।
এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জোহর আলী(৪৫) কে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান এবং মৃতের ছেলে আক্তারুল (২৫) গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় প্রত্যাকদর্শী মামুন জানান, মৃত্যু জোহর আলী (৪৫)ও আহত আক্তারুল (২৫) পিতা পুত্র মোটরসাইকেলে ঝিকরগাছায় যাচ্ছিলেন।

ঝিকরগাছা থেকে ছেড়ে আসা পিকাআপ ভ্যান(ঢাকা ন ১৫-৮৩১০)
বল্লা বাজারস্ত বালীগর্ত গনির ব্রীজ সংলগ্ন রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয়।
মৃত জোহর আলির বাড়ি ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তৎক্ষানিক দূর্ঘটনার সংবাদ পেয়ে শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মালেক ঘটনাস্থলে আসেন।
এবং পিকাপটি জব্দ করে শিওরদাহ পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।