
আক্তার মাহমুদ (যশোর):
ব্যতিক্রমী আয়োজনে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে ছিন্নমূল পথশিশুদের নিয়ে কেক কাটা হয় ও তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, শামসুজ্জোহা লোটাস, সৈয়দ রাসেল, শেখ ইমরান হোসেন, সদস্য মাহমুদ মুকুল ও ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য হোসেন মো. ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, শাহাদত হোসেন, সেলিম হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাদুল জামান রনি, মিন্টু মিয়া, মিজানুর রহমান, ইবাদ আলী প্রমুখ।





