স্বামীর ২য় বিয়ে করায় অভিমানে গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

0
13

বিপুল জামান লিখন, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণা জেলার মদন উপজেলার জঙ্গলটেংগা গ্রামে হালিমা আক্তার নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গৃহবধুর বাপের বাড়িতে ঘটনাটি ঘটে।মৃত্যুর কারণ হিসাবে বলা হয়,স্বামীর ২য় বিয়ে করার জন্য হালিমা আক্তার আত্মহত্যা করেছে।

হালিমা আক্তার মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের টিপু মিয়ার স্ত্রী।গত ছয় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।তাদের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

উল্লেখ্য যে,হালিমা আক্তার স্বামীর সাথে রাগ করে বৃহস্পতিবার বাপের বাড়ি চলে যান এবং পরের দিন শুক্রবার আত্মহত্যা করেন।

মদন থানার (ওসি) ফেরদৌস আলম জানান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।