খুদে বার্তা –খুশবু


কত রাত তোমার স্মৃতি মুছে
তোমাকে ভুলার গল্প লিখেছি,
নিজ হাতে বন্ধ করে দিয়েছি
হৃদয়ের সব ক’টি জানালা।
তবু্ও কেন আজ পড়ন্ত বিকেলে
তুমি ছায়া হয়ে ফিরে এলে?
মন তো তোমার অপেক্ষায় ছিল না
তবুও কেন আবার ফিরে এলে?
আমি তো একা বৃষ্টিতে ভিজতে শিখে গেছি
চাঁদের আলোর একাকিত্বকে নিজের করেছি,
কাউকে ভীষণ মনে পড়লেও
তার কাছ থেকে দূরে থাকা শিখে গেছি।
অভিমানের সমস্ত দেয়াল ভেঙে
নিজেকে ভালোবাসতে শিখে গেছি।
তবুও কেন তুমি এলে?
কেন আবার ফিরে এলে?