
নওগাঁর মান্দায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউপির বানডুবি উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৩ শতাধিক হতদরিদ্র ও অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপিং করা হয়। মহাদেবপুর ইসলামিয়া চক্ষু হাসপাতালে আয়োজনে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় ২য় ধাপে চলে এই ফ্রী চক্ষু শিবির ক্যাম্পেইন।
এই বিষয়ে রবিউল ইসলাম রুবেলের সাথে যোগাযোগ করা হইলে তিনি জানায়, ভালাইন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সেবা দিতে চাই। গ্রামের গরীব ও মেহনতী মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া আমার লক্ষ্য। এ চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত থাকবে আমি সকলের সহযোগিতা কামনা করছি।





