
মো: বায়েজীদ হুসাইন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: কলাপাড়া বালিয়াতলী ইউনিয়নের, দীঘুর-বালিয়াতলী গ্রামে দীর্ঘদিন পর্যন্ত ১ একর ৩২ শতাংশ জমি নিয়ে দীঘুর-বালিয়াতলী গ্রামের রাহিমা বেগম এবং মোহাম্মাদ আলির সাথে বিরোধ চলে আসছে। ঐ জমিতে নাসির দফাদার গরু বাধতে গেলে এই সংঘর্ষের ঘটানা ঘটে।

স্থানিয়রা জানান এই ঘটনায় প্রায় নারীসহ ৪০ জন আহত হয়েছে।
এদের মধ্যে সোহাগ, নাজিম,নুর আলম ও সবুজের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদের জরুরিভাবে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।
এব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, পরিস্থতি এখন সম্পুর্ন পুলিশের নিয়ন্ত্রণে আছে।তবে অভিযোগ দায়ের হলেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।





