
মো: বায়েজীদ হুসাইন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকে দক্ষিণাঞ্চলে তথা বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া, দুমকিসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া যেন মহামারী আকার ধারন করেছে।

প্রতিদিনই হাসপাতালগুলোতে দেখা যায় ডায়রিয়া রোগীর উপছে পরা ভির। তাই রোগীদের সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে সাস্থ কর্মকর্তাদের। অভাব রয়েছে প্রয়োজনীয় বেড ও স্যালাইনের।
ডায়রিয়া ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় এ রোগের উৎস খুঁজতে থাকেন সাস্থবিধরা।তাই বিভিন্ন এলাকার ব্যবহৃত পানিতে পরিক্ষা চালায় IEDCR । পানির নমুনা পরিক্ষায় দেখা যায়, দক্ষিণাঞ্চলের নদী,খাল, পুকুরসহ বিভিন্ন জলাসয়ের পানিতে ব্যাপক আকারে কলেরা জীবাণু রয়েছে।
তাই বরিশাল ও পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলের নদী, খাল এবং পুকুরের পানি খেতে এবং গৃহস্থলি কাজে ব্যবহার করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে।





