বরকলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

0
222

মোঃ আরিফুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি:
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন”প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।করোনায় দেশে পুষ্টি পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময় দারিদ্র্যপীড়িত মানুষের মধ্যে খাদ্যবৈষম্যের কারণে কম ওজনের শিশু জন্ম নেয়া, শিশুরা বেঁচে থাকলেও খর্বকায় হওয়া আবার উচ্চতা ঠিক থাকলেও অপুষ্টির কারণে কম ওজনবিশিষ্ট হয়ে বেড়ে ওঠার প্রবণতা বেড়েছে। দারিদ্র্যের কারণে শিশুদের মধ্যে ভিটামিন-ডি, ক্যালসিয়াম, ফলিক এসিডের ঘাটতি দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে আজ রবিবার থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত পালিত হতে যাচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এবারে পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’। দেশে ৩৬ শতাংশ শিশু স্ট্যান্টিং নিয়ে বেড়ে উঠছে। ইদানীং স্ট্যান্টিং (উচ্চতা অনুযায়ী কম ওজন) কমে গেলেও তা কাংক্ষীত মাত্রায় না। পুষ্টির ঘাটতি দ্রুত কমিয়ে স্ট্যান্টিং কমিয়ে আনতে না পারলে আগামী ২০২৫ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অনুযায়ী তা ২৭ শতাংশে কমিয়ে আনা সম্ভব হবে না। পূর্ণবয়স্ক নারীদের মধ্যে কম ওজন পরিলক্ষিত হচ্ছে। উপকূলীয় এবং হাওর এলাকার মানুষের খাদ্যনিরাপত্তা খুবই কম। শহুরে এলাকার মানুষের মধ্যে পুষ্টি পরিস্থিতির উন্নতি হলেও বস্তিতে খুবই খারাপ অবস্থা। বস্তিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকই স্ট্যানটিংয়ে ভুগছে। বস্তি এলাকার ৬ থেকে ২৩ মাস বয়সী প্রতি চারটি শিশুর মধ্যে একটি (২৫.৯ শতাংশ) যথাযথ পুষ্টি পেয়ে বড় হতে পারছে না।

এ ছাড়া পুষ্টি সপ্তাহে অত্র উপজেলার, ইউএনও জুয়েল রানার মাধ্যমে দুস্থদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরন করা হয়।
Write to সময়ের পাতা (Official)