
মোঃ আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য রাঙামাটির দুর্গম বরকল উপজেলার কর্মস্থলে যোগদানের পর বরকলে আমজনতার কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।কিন্তু কথায় আছে যে, যায় দিন আসে ভালো, শেষে হয় মন্দ- ভালো।তেমনি দিনের শুরুটা ভালো হলেও শেষে কিছু কাজে মন্দটাই হচ্ছে কিছু অতি উৎসাহী ব্যক্তির কাছে।ইতোমধ্যে সরকারি কয়েকটি কাজ করতে যেয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
দেখা গেছে,বরকল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের সঠিকভাবে কাজ পরিচালনা ও তদারকি করতে যেয়ে তাকে নিয়ে হচ্ছে নানান সমালোচনা।কম্বল বিতরণ করতে সমালোচনা,প্রকল্পের কাজ তত্বাবধান ও ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা ইত্যাদি ক্ষেত্রে একের পর এক সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে।সেই সমালোচনা ঝড় এখন অাড়ালে নয়,সরাসরি প্রকাশ পেয়েছে এক নিউজ পোর্টালে।
গত ১৬ ফেব্রুয়ারী স্থানীয় দৈনিক অাজকের পত্রিকায় নিউজ পোর্টালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৭ লক্ষ ৫১ হাজার ৪শ৮৪ টাকা বরাদ্দ দিয়ে কম্বল ক্রয় ও বিতরণ না করার অভিযোগ তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর বিরুদ্ধে খবর প্রকাশ করা হয়।
তারপরও তিনি জনকল্যাণমূলক কাজগুলো থামিয়ে রাখেননি।সমালোচনাকে উপেক্ষা করে দিয়ে যাচ্ছেন কর্মের অগ্নি পরীক্ষা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান,ভালো কাজে সমালোচনা তো অবশ্যই থাকবে।তবে তিনি এ ব্যাপারে তেমন মাথা ঘামাচ্ছেন না।কারণ সরকারি বিধি মোতাবেক সব দায়িত্ব পালন করছেন বলে গণমাধ্যমকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বরকল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ অারিফুল ইসলাম জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বরকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর অত্র উপজেলায় অবকাঠামো উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন।এছাড়াও জনকল্যাণমূলক কাজে তারই হাত ধরে বরকলে বালিকা উচ্চবিদ্যালয়, ভুষনছড়া কলেজ ভবন নির্মাণ,দুর্গম এলাকায় রাস্তাঘাট সংস্কার সহ উপজেলায় যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে।শুধু তাই নয়,ব্যক্তি হিসেবে যেমনি মানবিক তেমনি মনের দিক থেকেও তিনি সহজ-সরল ও সৎ বলা যায়।তার কাজের মধ্যে নিরপেক্ষতা রয়েছে।অাজকে জনসাধারণের জন্য ভালো কাজ করতে যেয়ে ইউনওকে সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে সত্যি দুঃখজনক। কিছুদিন আগে কম্বল বিতরন ও ক্রয় না করার অভিযোগ তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে তারজন্য তীব্র নিন্দা জানিয়েছেন বরকল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ অারিফুল ইসলাম।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন জানানা,বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যান্ত ভালো মনের মানুষ।তিনি অাসার পর বরকলবাসী বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। অার মানুষের জন্য ভালো কাজ করছেন বলে কিছু লোক তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এমনটা মনে করছেন ভূষনছড়া চেয়ারম্যান মামুনর রশিদ মামুন





