বগুড়া সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ২০২১ অনুষ্ঠিত

0
74

বগুড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা-২০২১ এ অনুষ্ঠিত হয়েছে। “পল্লী মিট এন্ড এগ” এর অংশগ্রহণ ও ৩য় স্থান অর্জন বগুড়া সদর উপজেলার প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, সার্ভিস নিশ্চিতকরণ ও উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রাণি সম্পদ অফিস, বগুড়া সদর দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করেন।
উক্ত মেলায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতায় স্থাপিত প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান “পল্লী মিট এন্ড এগ” মেলায় অংশগ্রহণ করেন। মেলায় ২৫ টি প্রতিষ্ঠানের স্টল স্থাপন ও তাদের সার্ভিস/পণ্য প্রদর্শন করা হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিস, বগুড়া সদর স্টল গুলোর মধ্যে “পল্লী মিট এন্ড এগ” প্রাণিজাত পণ্য উৎপাদন ও প্রযুক্তি ক্যাটাগরিতে ৩য় স্থান নির্বাচিত এবং ভবিষ্যতে “পল্লী মিট এন্ড এগ” কে কারিগরি সহযোগিতার আশবাদ ব্যক্ত করছেন।