পাসপোর্ট দালাল চক্রের ৮ সদস্যকে হাত নাতে আটক করে বিনাশ্রম কারাদন্ড

0
20

নুরউদ্দিন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজ ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল সাড়ে ১১ টার সময় বেগমগঞ্জের গাবুয়াতে অবস্থিত নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সমুখে জেলা প্রশাসন, নোয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এসময় পাসপোর্ট দালাল চক্রের ০৮ সদস্যকে হাতে নাতে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, আটক কালে তাদের কাছ থেকে পাসপোর্ট করে দেয়ার নামে সংগ্রহে থাকা বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয় এবং তারা নিজেদের পাসপোর্ট দালাল চক্রের সদস্য বলে স্বীকার করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ফোর্স দিয়ে সহায়তা করেন র‍্যাব- ১১ লক্ষীপুর। জনস্বার্থে জেলা প্রশাসন নোয়াখালীর পক্ষ থেকে এধরনের অভিযান চলমান থাকবে।