
নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনে পরাজিত প্রার্থী, বাবু অসিম কুমার উকিলের নির্দেশে তার সমর্থকদের হামলায় আটপাড়ায় বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টুর ১৬ জন সমর্থক আহত হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী,লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও, এবং বানিয়াজান ইউনিয়নের গাভুরকাছ গ্রামে এই হামলা হয়।
হামলায় দেওশ্রী ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, আশ্রাব আলী(৭২) পিতা মৃত. জবর আলী সহ ১০ জনকে নির্বাচন পরিচালনা ক্যাম্পের সামনে সন্ধ্যা ৬ টায় অতর্কিত হামলা চালায়।বর্তমানে ৩ জন আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অপর ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান।
অপর দিকে লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামে রাত আনুমানিক ১০টায়, বিজয়ী প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিলে ধারালো রাম দা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে ৩ জন বিজয়ী প্রার্থীর সমর্থক গুরুতর আহত হয়। এলাকা সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধাকে আহত করার মামলার হুুকুমজারী আসামী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কামরুলের নির্দেশে নুরুল আমিন (২৫) পিতা কাজিম উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শাকির হোসেন কে (১৬) পিতা -ইসব আলী ঢাকায় গুরুতর আহত অবস্থায় রেফার্ড করা হয়েছে। অন্যদিকে অপর জন রাজন মিয়া(১৭) পিতা-আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসায় আছেন। বানিয়াজান ইউনিয়নের গাভুরকাছ গ্রামে পরাজিত প্রার্থীর সমর্থকরা, একই পরিবারের মহিলা সহ ৩ জনকে গুরুত্বর আহত করলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও বিভিন্ন গ্রামে বিচ্ছিন্ন হামলা হওয়ার আশংকা রয়েছে।
এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এখনো থানায় কোন মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





