“নিজেদের কায়িক শ্রমে রাস্তা তৈরি”

0
15

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি):
বর্ষা মানেই রাস্তায় কাঁদায় গড়াগড়ি।নেই জামা কাপড় কিংবা যাতায়াতের সুফল ।জনগন চেয়ে থাকে সরকারের মুখে কবে রাস্তা মেরামত হবে।যার সাদ্ব্য আছে নিজের পকেটে টাকা দিয়ে কাজ করে।
রাস্তা হলো টাকাও উত্তোলন হলো কিন্তু বছর না পেরোতেই আবার একই দশা।পূর্বের দশা পূর্বেই রয়ে গেল।তাহলে প্রশাসন কি নজর করলো?ঠিকাদারি প্রতিষ্ঠান কি ই বা কাজ করলো?সরকার প্রতিবছরের বরাদ্ধ টাকা নেতা ফেতার পকেটেই ভাগ ভাটুয়া হয়।না হয় এলাকার উন্নয়ন না হয় জন কল্যানমূলক স্বার্থ।এটা একজন সাধারণ মানুষের বলাবলি কথা।
এমন বাচালতা কেন্দুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের।কিন্তু সময়ে সময়ে মানুষের উদারতা আর একাগ্রতা নিজেদের প্রচেষ্টা অভ্যহত রাখে।
বলছি কেন্দুয়ার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামের এমন কাজ দেখে বুঝা যায়।
টি আর কাবিখা প্রকল্পের ১ লক্ষ টাকা সহায়তায় প্রায় পৌনে দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।মামুনুল হক হলি খান স্থানীয় জনসাহায্যকারী ব্যাক্তির উদ্যোগে এমনটি করা সম্ভব হয়েছে।সাথে এক ঝাঁক তরুনদলের সহযোগিতায় রাস্তার পূর্ণতা পায়।